1) "রেগুলেটিং অ্যাক্ট" - কত সালে প্রবর্তিত হয়?
Ans:- 1773
বিশেষ তথ্য:- এই আইন অনুযায়ী বাংলা প্রেসিডেন্সির গভর্নর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি ওপর কর্তৃত্ব করার অধিকার পান। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
2) "পিটের ভারত শাসন আইন" - কত সালে প্রবর্তিত হয়?
Ans:- 1784
বিশেষ তথ্য:- ব্রিটিশ প্রধানমন্ত্রী উয়িলিয়াম পিট এই আইন পাস করেন এবং এই আইন অনুযায়ী 6 জন সদস্য দ্বারা "বোর্ড অফ কন্ট্রোল" গঠিত হয়।
3) "চার্টার অ্যাক্ট" - কত সালে প্রবর্তিত হয়?
বিশেষ তথ্য:- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুড়ি বছরের জন্য ভারত শাসনের অধিকার পান।
4) "চার্টার অ্যাক্ট" - কত সালেে তৈরি হয়?
Ans:- 1813
বিশেষ তথ্য:- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুড়ি বছরের জন্য ভারত শাসনের অধিকার পান।
5)"চার্টার অ্যাক্ট" - কত সালেে তৈরি হয়?
Ans:- 1833
বিশেষ তথ্য:- এই আইন অনুসারে 'বাংলার গভর্নর জেনারেল', 'ভারতের গভর্নর জেনারেল' - এ পরিণত হন। প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক।
6)"চার্টার অ্যাক্ট" - কত সালেে তৈরি হয়?
Ans:- 1853
বিশেষ তথ্য:- অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ICS দের নিয়োগের কথা বলা হয়।
7) "ভারত শাসন আইন" - কত সালেে তৈরি হয়?
Ans:- 1858
বিশেষ তথ্য:- এই আইনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ভারত শাসনভার ব্রিটিশ সরকারের উপর ন্যস্ত করা হয়।
8) "ভার্নাকুলার প্রেস অ্যাক্ট" - কবে প্রবর্তিত হয়?
Ans:- 1878
বিশেষ তথ্য:- ভাইস সরাই লর্ড লিটনের শাসনকালে এই আইনের দ্বারা ইংরেজি ও দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়। লর্ড রিপন 1882 সালে এই আইনটি বাতিল করেন।
9) "মর্লে মিন্টো শাসন সংস্কার" - কত সালেে তৈরি হয়?
Ans:- 1909
বিশেষ তথ্য:- এটি "কাউন্সিল আইন" নামেও পরিচিত। এই সময় ভারত সচিব ছিলেন লর্ড মর্লে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো
10) "মন্টেগু-চেমসফোর্ডড শাসন সংস্কার" - কত সালে তৈরি হয়?
Ans:- 1919
বিশেষ তথ্য:- এই সময় ভারত সচিব ছিলেন এডউইন স্যামুয়েল মন্টেগু ও ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। এই আইন দৈত্যশাসন ব্যবস্থা নামেও পরিচিত। এই সময় কেন্দ্রে দ্বিকক্ষবিশিষ্ট পরিষদ যথা, নিম্ন কক্ষ অর্থাৎ 'কেন্দ্রীয় আইনসভা' এবং উচ্চকক্ষ অর্থাৎ 'রাষ্ট্রীয় পরিষদ' গঠন করা হয়।
11) "ভারত শাসন আইন" - কত সালেেে প্রবর্তিত হয়়?
Ans:- 1935
বিশেষ তথ্য:- এই আইন বর্তমান সংবিধান রচনার ভিত্তি ছিল। এই আইন অনুসারে 1937 খ্রিস্টাব্দে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
12) "ভারতের স্বাধীনতা আইন" - কত সালে প্রবর্তিিত হয়?
Ans:- 1947
বিশেষ তথ্য:- 1947 সালের জুলাই মাসের প্রথম দিকে ব্রিটিশ পার্লামেন্টে 'ভারতের স্বাধীনতা আইন' পাস হয় ও 18 জুলাই তা রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয়। এই আইনে বলা হয়, 1947 সালের 15 আগস্ট 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে এবং প্রতিটি রাষ্ট্রের জন্য পৃথক গভর্নর জেনারেল ও আইনসভা থাকবে।

0 Comments
Thanks you ❤️