সমাস
মনে রাখার শর্টকাট টেকনিক
১
দ্বন্দ্ব সমাস
এবং, ও, আর (৩টি অব্যয়) থাকলে → দ্বন্দ্ব সমাস।
২
অলুক দ্বন্দ্ব
ব্যাসবাক্যে এ, ও, তে থাকলে → অলুক দ্বন্দ্ব।
৩
দ্বিগু সমাস
ব্যাসবাক্যে 'সমাহার' থাকলে → দ্বিগু সমাস।
৪
নঞ তৎপুরুষ
শুরুতে 'ন' থাকলে → নঞ তৎপুরুষ।
৫
উপপদ তৎপুরুষ
শেষে 'যা' বা 'যে' থাকলে → উপপদ তৎপুরুষ সমাস।
৬
অলুক তৎপুরুষ
পরিবর্তন না হলে → অলুক তৎপুরুষ।
৭
কর্মধারয় সমাস
ব্যাসবাক্যের মাঝে 'যে' থাকলে → কর্মধারয় সমাস।
৮
মধ্যপদলোপী কর্মধারয়
মাঝে বিভক্তি বা পদ লোপ পেলে → মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
৯
উপমান কর্মধারয়
মাঝে 'ন্যায়' থাকলে → উপমান কর্মধারয় সমাস।
১০
উপমিত কর্মধারয়
শেষে 'ন্যায়' থাকলে → উপমিত কর্মধারয় সমাস।
১১
রূপক কর্মধারয়
মাঝে 'রূপ' থাকলে → রূপক কর্মধারয়।
১২
বহুব্রীহি সমাস
শেষে 'যার' থাকলে → বহুব্রীহি সমাস।
১৩
ব্যতিহার বহুব্রীহি
হাতাহাতি, কানাকানি ইত্যাদি → ব্যতিহার বহুব্রীহি।
১৪
অব্যয়ীভাব সমাস
পর্যন্ত, অভাব, সমীপে, অতিক্রম, গমন, সদৃশ ইত্যাদি → অব্যয়ীভাব সমাস।
১৫
প্রাদি সমাস
প্র, পরা, প্রতি, অনু থাকলে → প্রাদি সমাস।
১৬
নিত্য সমাস
'অন্য' দিয়ে সমাস হলে → নিত্য সমাস।
